রাণীশংকৈলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন
- Update Time : ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৮ Time View
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল বারী নামে এক বিএনপি নেতা।
রবিবার সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
আব্দুল বারী রাণীশংকৈল উপজেলার ধর্মগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে আব্দুল বারী লিখিত বক্তব্যে বলেন, আকতারুল নামে একজন সাংবাদিক পরিচয়দানকারী একটি সালিশের লেনদেনের ব্যাপারে আমার কাছে ১লক্ষ টাকা চায় আমি দিতে অস্বীকার করলে সে তালাশ বিডি নামে একটি অনলাইন পত্রিকায় আমার নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও দাবি করেন, আকতারুল একজন ভূয়া সাংবাদিক, তার কোন শিক্ষাগত যোগ্যতা নেই। সে নিজের ঠিকানা লিখতে পারেনা। সে কোনদিন স্কুলে লেখা পড়া করেননি। তার বিচারের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,১ নং ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসাইন রনি সহ আরো অনেকে।



















