Dhaka ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে তার বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলো

শাকিল হোসেন
  • Update Time : ১২:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৭ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলায় বাবার মৃত্যুর শোক বুকে নিয়েই এইচএসসি পরীক্ষার হলে বসেছেন আয়েশা সিদ্দিকা মৌ। বাসায় তখন বাবার মরদেহ, আর সেই কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেন তিনি।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান (বায়োলজি) বিষয়ে তিনি নজিপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশার বাবা মিজানুর রহমান মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারের সদস্যদের পরামর্শে ভবিষ্যতের কথা বিবেচনা করে আয়েশা পরীক্ষা দিতে যান।

মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্র আরও জানায়, বুধবার সকাল ৯টায় তাঁর পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শোকের এমন মুহূর্তেও আয়েশার পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মেয়ে তার বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলো

Update Time : ১২:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬