বৃদ্ধা মাকে হত্যা চেষ্টায় ছেলে আটক
- Update Time : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৭০ Time View
ওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁ জেলার ধামইরহাটে মায়ের সম্পত্তি দখলের জন্য সন্তান কর্তৃক বৃদ্ধ মাতা কে ইটের আঘাত এবং পরবর্তীতে চাকুদ্বারা মায়ের পায়ের রগ কর্তন। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ছেলে গ্রেফতার।
ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়ন এর বস্তাবর গ্রামে বৃদ্ধা আঞ্জুমান আরা (৬৮) এর নামীয় কিছু সম্পত্তি রয়েছে। উক্ত সম্পত্তি নিজের নামে জোর করে লিখার জন্য মাকে নীজ পুত্র মো আসাদুজ্জামান শামীম (৩৭) গত ৭/৬/২৬ তারিখ হত্যার উদ্দেশ্যে ইটদ্বারা মাথায় আঘাত করে। পরবর্তীতে মা চিকিৎসা গ্রহণ করে বাসায় গেলে পুনরায় ১৪/০৬/২৬ তারিখ উক্ত পুত্র চাকুদ্বারা বৃদ্ধ মায়ের ডানপায়ের রগকেটি দেয়। বিষয়টি ধামইরহাট থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নজরে আনলে স্যার এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ কর্তৃক কুলাঙ্গার সন্তানকে গ্রেফতার করার জন্য গত বেশ কয়েকদিন যাবত বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।
আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানার মামলা নং-৩১ তারিখ-২৪/০৬/২৬ ইং ধারা-৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়। ধারাবাহিক প্রচেষ্টার পর অদ্য ২৫/০৬/২০২৬ তারিখ : ২১.০০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ৩নং আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামস্থ হতে মামলার এজাহার নামীয় আসামী মোঃ আসাদুজ্জামান শামিম(৩৭) পিতা-মোঃ আবু হাসনাত,মাতা-মোসাঃ আনজুমান,সাং-বস্তাবর, উপজেলা ধামইরহাট, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন পিতামাতার প্রতি আঘাত করা এমন ধরনের কুলাঙ্গার সন্তানদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।




















