বিজিবির অভিযানে মালামাল আটক
- Update Time : ০৯:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৭৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি কর্তৃক অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করলেন।
বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালকের নির্দেশনা বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে মাদকদ্রব্য সহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল প্রবেশ করতে কোনভাবেই যেন না পারে এরই ধারাবাহিকতায় সীমান্তে গোয়েন্দা নজরদারি ব্যাপক বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার(১৯জুন২০২৬খ্রিঃ)
আনুমানিক ভোর ০৫:টায় সময় সরাইল ব্যাটালিয়ন এর অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।সীমান্ত পিলার-২০১৪/২-এস হতে আনুমানিক-১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাগলপুর নামক স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন তিন/ চার জন চোরাকারবারিকে মাথায় বস্তা নিয়ে ভারতের দিক থেকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথার বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান থেকে বিজিবি টহলদল-১,৮৫৬ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়।
আটকৃত পণ্যের বিবরণ ও মূল্য আটককৃত মালামাল মোবাইল ফোনের ডিসপ্লে-(১,৮৫৬ পিস)
যার আনুমানিক বাজার মূল্য ১,৩৯,২০,০০০/- (এক কোটি ঊনচল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা। আটককৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি জানান।




















