Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিয়মিত অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৭:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শার্টের থান কাপড় ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাপড় ও গাড়ির বাজারমূল্য প্রায় ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অভিযানের সময় কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমতলী এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সন্দেহজনক গতিবিধি নজরে আসে বিজিবির টহলদলের। পরে ভ্যানটিকে ধাওয়া করা হলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। এরপর কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ২৭৮ মিটার ভারতীয় শার্টের থান কাপড় উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ভারতীয় কাপড় ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। জব্দ করা মালামাল ও গাড়ি আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tag :

Please Share This Post in Your Social Media

বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিয়মিত অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

Update Time : ০৭:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬