নওগাঁয় পিআর আনুপাতিক নির্বচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
- Update Time : ১০:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৭ Time View
নওগাঁ প্রতিনিধি::নওগাঁয় পিআর (প্রতিনিধিত্বের আনুপাতিক পদ্ধতি) ভিত্তিক জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের মুক্তির মোড়স্থ মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম এবং সদর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম।
বক্তারা বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজও ‘জুলাই সনদ’ ঘোষণা করা হয়নি। অথচ একটি রাজনৈতিক দল একতরফাভাবে নির্বাচনে অংশ নিতে মরিয়া হয়ে উঠেছে। নির্বাচনের আগে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।”
তারা আরও বলেন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী শক্তির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন করতে হবে।
বক্তারা জানান, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবে জামায়াতে ইসলামি।সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম এবং সদর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম।
বক্তারা বলেন, “২৪-এর স্বাধীন বাংলার গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজও ‘জুলাই সনদ’ ঘোষণা করা হয়নি। অথচ একটি রাজনৈতিক দল একতরফাভাবে নির্বাচনে অংশ নিতে মরিয়া হয়ে উঠেছে। নির্বাচনের আগে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।”
তারা আরও বলেন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী শক্তির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন করতে হবে।
বক্তারা জানান, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবে জামায়াতে ইসলামি।বিক্ষোভ ও সমাবেশে জামায়াতে ইসলামির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নওগাঁ #



















