ঢাকা জেলা যুবদল নেতা রকিব হাসানের নেতৃত্বে অমি ভাইয়ের পক্ষে তেতুলঝোড়ায় ব্যাপক গণসংযোগ
- Update Time : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১৪৯ Time View
বিশেষ প্রতিনিধি::ঢাকা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের পক্ষে তেতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন ঢাকা জেলা যুবদলের অন্যতম নেতা মোঃ রকিব হাসান।
শুক্রবার বিকেলে শুরু হওয়া এই কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র উন্নয়ন দর্শন ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন দোকান, বাড়ি এবং পথচারীদের হাতে লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা জেলা যুবদলের নেতা মোঃ রকিব হাসান বলেন, “ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই জনগণের নেতা। তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা যুবদলের পক্ষ থেকে তাঁর পক্ষে ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ে কাজ করছি।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা আসন্ন নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’কে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক মাঠপর্যায়ের গণসংযোগ তেতুলঝোড়া ইউনিয়নসহ পুরো ঢাকা-২ আসনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি’র জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে।




















