কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচি
- Update Time : ০৯:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৫ Time View
কালিগঞ্জ ব্যুরো:: সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
“একটাই পৃথিবী, আসুন বাঁচি প্রকৃতির ছাদে..” প্রতিপাদ্য কে সামনে রেখে গত শুক্রবার (৫ জুন) কালিগঞ্জের ফুলতলা মোড়ে বিকাল ৫ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতি এবং যুব বিভাগের উপজেলা টিম সদস্য শেখ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রটারী জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের টিম সদস্য জাহাঙ্গীর আলম, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাসুদ রানা, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি আবুল বাশার প্রমুখ।
বক্তারা প্লাস্টিক বর্জন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, নদী ও জলাশয় রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বন ও বন্যপ্রানী সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে টেকসই কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সরকারের জরুরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছেন।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে নেতৃবৃন্দ।















