Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ০৮:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১৩৭ Time View

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান এর হস্তক্ষেপে উক্ত বাল্যবিবাহ বন্ধ হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলামের নাবালিকা কন্যা হুমাইরা আনজু মনিরার সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে অপ্রাপ্তবয়স্ক আব্দুল্লাহ আল (রাফি)-এর বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান বাল্যবিবাহটি বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারায় কন্যা পক্ষকে ২০ হাজার টাকা ও বর পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

ছবিঃ কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করছেন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

Update Time : ০৮:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫