কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১০:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১১ Time View
কালিগঞ্জ ব্যুরো:: কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী ও শিক্ষা বিভাগের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ( সোমবার) বিকাল ৪ ঘটিকায় কালিগঞ্জ জামায়াতের অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের সভাপতি, ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারী ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান। কালিগঞ্জ উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারী মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা বিভাগের দায়িত্বশীল অধ্যাপক আব্দুল জলিল,
সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারী গাজী মোস্তফা কামাল, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও জেলা পেশাজীবী বিভাগের দায়িত্বশীল মোঃ নাসির উদ্দিন। নির্বাচনী কর্মশালায় শিক্ষক,ব্যবসায়ী গ্রাম্য ডাক্তার, ব্যাংকার, আইনজীবীসহ বিভিন্ন পেশার শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
ছবিঃ কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।



















