কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
- Update Time : ০৯:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৩৭ Time View
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দেশের কৃষি ও অর্থনীতিতে গ্রামীণ নারী কৃষকের অবদানকে তুলে ধরতে এবং তাদের অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সকালে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে ফুড সিকিউরিটি নেটওয়ার্ক (খানি বাংলাদেশ), সদস্য সংস্থা—অনন্যা, হাউশি, প্রান ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের কানিজ শাইমা আঁখির সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, কেয়ার ফর উইমেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক, নারী কৃষক নাজমা বেগম, মিরা পারভীন, রাবেয়া খাতুন, সুন্দরী রাণী, সাদিয়া আক্তার, মুন্নী পারভীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের মোট কৃষি শ্রমশক্তির প্রায় ৭৪ শতাংশ নারী। গত এক দশকে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় ১১৬ শতাংশ বেড়েছে, যা নারীদের দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে। কিন্তু এই বিশাল অবদানের পরও প্রায় ৭২ শতাংশ নারী কৃষি শ্রমিক কোন পারিশ্রমিক পান না।
ছবিঃ কালিগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ ০১৭৮০৫৬০৯৬০।




















