Dhaka ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছে

ফয়সাল রহমান জনি
  • Update Time : ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৩ Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধি::গাইবান্ধার সাঘাটায় ৫০০ জন নয়, সর্বোচ্চ ১০ থেকে ১৫ জন জাতীয় পার্টির নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছে।
আর এতে করে নির্বাচনে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ সরোয়ার হোসেন শাহীন।

তিনি আরো বলেন, আতাউর রহমান সরকার আতার নেতৃত্বে ৫০০ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানের যে খবর মিডিয়াতে আসছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আতার নিজের ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদককেও বিএনপিতে নিজে যেতে পারেননি, তবে নেতৃত্বে ১০- ১৫ জন তার আত্মীয় ও অনুসারীরা জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছেন। অথচ নিজেকে জাহির করার জন্য মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যগুলোতে এই সংবাদ করা হয়েছে।

আজ সকাল ( ১১ফেব্রুয়ারী) সাড়ে এগারোটায় গাইবান্ধা ফুলছড়ির কালির বাজারে জাতীয় পার্টির মহাসচিবের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাহীন আরো বলেন, আতা জাতীয় পার্টি থেকে বের হয়ে যাওয়ায় দলটি আরো চাঙ্গা হয়েছে, আতা বিরোধী একটি অংশে এখন সাংগঠনিক কাজে তৎপর হয়ে উঠছে। তাদেরকে আতা এতোদিন কুক্ষিগত করে রেখেছিলেন। তারা গতকালের পর থেকেই সক্রিয় হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছে

Update Time : ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬