শিরোনামঃ
নওগাঁয় মাদ্রাসা থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার
সাকিল
- Update Time : ১১:২৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ২১৩ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ফতেপুর নামক স্থানের একটি মাদ্রাসা হতে আব্দুর রহিম (১১) নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ছাত্রের বাড়ি দুবলহাটি ইউনিয়নের কানমটকা গ্রামে। নিহত ছাত্র কে দেখতে এলাকাবাসীর ভিড় জমিয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে ঐ মাদ্রাসার একজন হুজুর ফজরের নামাজের জন্য উঠে নিহত ঐ ছাত্র কে বাহিরে পরে থাকতে দেখে বারান্দায় নিয়ে গিয়ে হাত পা নাড়ানাড়ি করে সাড়া না পেয়ে সবাই ফোন দিয়ে খবর দেন।
খবর পেয়ে ঘটনা স্থলে নিহত ছাত্রের পরিবার ও আত্মীয় স্বজন সেখানে যান। এলাকাবাসী এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।
ইতিমধ্যে সেখানে পুলিশ পৌঁছে গিয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Tag :
















