Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ

মোঃ খলিলুর রহমান
  • Update Time : ১১:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

সাতক্ষীরা প্রতিনিধি :: উপকূলীয় মানুষের জীবিকার একমাত্র মাধ্যম সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় খালি থালা ও কলস হাতে ব্যতিক্রমী বিক্ষোভ করেছেন উপকূলের শত শত নারীরা। বনদস্যুদের আতঙ্কে বনজীবীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এবং সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রমসহ নানা দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের দাবি জানান তাঁরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বনজীবী, গৃহবধূসহ বিভিন্ন বয়সী নারী ও কিশোরীরা অংশ নেন।
কর্মসূচিতে ময়না খাতুন বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে পরিবারের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। গত দুই দিন ধরে তাঁর বাড়িতে রান্না হয়নি। লায়লা খাতুন জানান, দস্যুদের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না। ফলে অনেক পরিবারে চুলায় আগুন জ্বলছে না। বিলকিস বেগম বলেন, অভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খাবারের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

শেফালী বিবি ও রহিমা খাতুনও বনদস্যুদের কারণে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার কথা তুলে ধরেন। তাঁদের ভাষ্য, আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে শাহিদা খাতুন ও হালিমা খাতুন জানান, চরম অর্থকষ্টের কারণে সন্তানদের লেখাপড়া চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

বিক্ষোভকারীরা খালি থালা ও কলস প্রদর্শনের মাধ্যমে উপকূলের মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এবং অসহায়ত্বের চিত্র তুলে ধরেন। তাঁরা দ্রুত সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানান। 

Tag :

Please Share This Post in Your Social Media

৫

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ

Update Time : ১১:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬