Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নিখোঁজের দুই দিনপর গলাকাটা মরদেহ উদ্ধার গ্রেফতার দুই

Reporter Name
  • Update Time : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

মাটি মামুন রংপুর :: রংপুর নগরীতে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালক আরিফুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনাসদস্য শাহীন শেখকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পাশাপাশি রাশেদুল ইসলাম রাসেল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।

এর আগে বুধবার রাতে রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সেনাসদস্য শাহীন শেখের বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকেই আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে ওই দিন শাহীন শেখকে হেফাজতে নেয় রংপুর সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযুক্ত শাহীনকে পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়,গত ২৩ নভেম্বর নিখোঁজ হন আরিফুল ইসলাম। তিনি রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। ছেলের সন্ধান না পেয়ে পরদিন ২৪ নভেম্বর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এরপর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে আরিফুলের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ। ওই সূত্র ধরে সবুজবাগ এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সেনাসদস্য শাহীন শেখের বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকেই আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন রাশেদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডে সেনাসদস্য শাহীন শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে অভিযুক্ত সদস্যকে নিজেদের হেফাজতে নেয় সেনাবাহিনী। নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
পুলিশের প্রাথমিক তদন্তে মাদক সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি,অভিযুক্ত সেনাসদস্য ও আরিফুলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মাদক সংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে। তবে কীভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বা বিরোধের প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে গ্রেফতার হওয়া সেনাসদস্য শাহীন শেখের দাবি, আরিফুল বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইল করতেন।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে মাথায় আঘাত এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আরিফুলকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়,অটোচালক আরিফুল সেনাসদস্য শাহীনের বাসায় ভাড়া থাকতেন। মাদক ও ক্যাসিনোতে জুয়া খেলা নিয়ে শাহীনের সঙ্গে আরিফুলের বিরোধ চলছিল বলে জানা গেছে। গত সোমবার থেকে আরিফুল নিখোঁজ ছিলেন।

ওসি ওয়াদুদ আলম বলেন, আরিফুলের মরদেহ উদ্ধারের পর রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সেনাসদস্য শাহীনকে সেনা আইনে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

৫

রংপুরে নিখোঁজের দুই দিনপর গলাকাটা মরদেহ উদ্ধার গ্রেফতার দুই

Update Time : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬