Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী বাকশালীদের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:১৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ০ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় মাঠে সরাইল উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।
প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৩২-এর সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জহিরুল হক খোকন (ভিপি জহির), জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা (কচি)।

সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

সভায় বক্তারা দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সরাইল উপজেলা শাখা এ প্রতিবাদ ও সাংগঠনিক সভার আয়োজন করে।

Tag :

Please Share This Post in Your Social Media

৫

আওয়ামী বাকশালীদের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Update Time : ১১:১৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬