Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : ০৯:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোম বিস্ফোরণ হয়েছে। এছাড়া ওই এলাকার আরও তিনটি বিদ্যালয়ের দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শ্লোগান লিখে দিয়েছে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে চিরুনি অভিযাচনা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতের দিকে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপার মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাতের আধারে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কল্যাণ কলস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর পশ্চিম বঁাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে অজ্ঞাত নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা দেয়ালে শ্লোগান লিখে দিয়েছে।

বুধবার সকালে সাউদের হাওলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকালে ক্লাস শুরু হওয়ার আগে ভবনের কাছাকাছি কলাগাছের কাছে পেট্রোল বোমা সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পেট্রোল বোমাটি ওই বিদ্যালয়ের বারান্দায় নিক্ষেপ করায় দেয়ালে কালো দাগ পড়ে যায়। তবে কোন ক্ষয় ক্ষতি হয়নি।
এ বিষয় মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ জানান, রাত গভীর রাতে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। সকালে স্কুলে গিয়ে দেখেন কঁাচের বোতল ভাঙ্গা টুকরো পড়ে আছে। স্কুলের দ্বিতীয় শ্রেণির ক্লাস রুমের দরজার পাশে দেয়ালে কালো পোড়া দাগ রয়েছে ও বিভিন্ন জায়গায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর বলেন, কলাগাছিয়া ইউনিয়নের সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও দেয়ালে পোড়া দাগ ও বিভিন্ন স্লোগান ও হুমকি দেয়া কথা লেখা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্কুলের প্রধান শিক্ষকরা থানায় যোগাযোগ করেছেন।
এ বিষয় কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয় গুলোতে পেট্রোল বোমা সদৃশ কঁাচের বোতল নিক্ষেপ করা হয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু বিদ্যালয়ের দেয়ালে কালো দাগের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

Update Time : ০৯:১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬