তালায় ১কোটি ২২লক্ষ্য টাকার প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম
- Update Time : ০৫:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৯ Time View
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মওদুর্নীতির অভিযোগ উঠেছে। এক মাস যেতে না যেতেই দেখা দিয়েছে ফাটল, ভেঙে যাচ্ছে গ্রিল, ঝরে পড়ছে জানালার কাঁচ। বিষয়টি সমাধানের জন্য প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক ও উপ সহকারি প্রকৌশলী টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অনিয়মের বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, তালা উপজেলার খেশরা ইউনিয়নের ১৫২ নম্বর উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ১কোটি২২লক্ষ ৯২ হাজার ২শত ১টাকা নির্মাণের ব্যায় ধরা হয় । স্কুল ভবনটি নির্মাণের শুরু থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান রৌশনি এন্টারপ্রাইজ অনিয়ম ও দুর্নীতি শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে তালা উপজেলার উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রত্যক্ষভাবে অনিয়মে জড়িয়ে পড়েন।
ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়টি বারবার ঠিকাদার প্রতিষ্ঠান এর কর্ণধর শেখ আনারুল ইসলাম আনু ও দায়িত্বপ্রাপ্ত উপ প্রকৌশলী মিজানুর রহমানকে বলেও অনিয়ম থামানো যায়নি। অনিয়মের কারণেই বর্তমান ভবনটির ছাদের উপরে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকছে। দেয়াল থেকে ঝরে পড়ছে প্লাস্টার, মেঝেতে হাঁটলেই ধব ধব করে শব্দ হচ্ছে,জানালার কাজ ঝরে পড়ছে, ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে ভবনটি নির্মাণের বালি ও সিমেন্ট দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম করা হয়েছে।কাজের ছাড়পত্র নেওয়ার জন্য প্রধান শিক্ষককে ঠিকাদার প্রতিষ্ঠানটি জানালে তিনি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যসহ অভিভাবকদের নিয়ে মিটিংএর আহবান করেন।মিটিংয়ে উপস্থিত সকলেই বিদ্যালয়টির নির্মাণে ব্যাপক অনিয়ম উপস্থাপন করেন ।
স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়। আবেদন পএে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লালটু বিষয়টি তদন্তের জন্য জোর সুপারিশ করেন।
খেশরা ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান কামরুজ্জামান লালটু বলেন, বিদ্যালয়টিতে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উক্ত বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি রাসেল মেহেদী জানান,আমি বিষয়টি বারবার ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলীকে বললেও কোন গুরুত্ব দেয়া হয়নি বরং আমাকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন জানান, এভাবে একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা ঠিক হয়নি।এই অনিমের সাথে উপ সহকারী প্রকৌশলী আমিনুর রহমান সরাসরি জড়িত আছেন ।কোনভাবে এত অনিয়ম মেনে নেয়া যায় না। অভিভাবক জহুর আলী গাজী জানান, আমরা ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলী শাস্তি চেয়ে নির্বাহী কর্মকর্তা বাবার আবেদন করেছি। একজন সরকারি কর্মকর্তা যে এভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারে এ বিষয়ে আমাদের ধারণা ছিল না ।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান রৌশনি এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন আনু বলেন, আমি শিডিউল অনুযায়ী সঠিক ভাবে কাজ করছি। একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
উক্ত বিদ্যালয়েয় ভবন নির্মাণের তদারকি কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত) সন্তোষ কুমার মন্ডল জানান,তদারকি কর্মকর্তা হিসাবে ফলকে যে আমার নাম আছে সেটা আমি আপনার মাধ্যমে জানতে পারলাম ।সে ক্ষেত্রে আমার আর কি বলার থাকতে পারে। উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয় যাওয়া হয়েছিল পরে অবশ্য তারা ঠিক করে দিয়েছে বলে জানতে পেরেছি।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের মোবাইল নাম্বারে বারবার যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান।
























