Dhaka ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শক্তির অনৈক্য দিল্লির ফ্যাসিস্টকে উৎসাহ দিচ্ছে

Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৬ Time View

মতামত ডেস্ক: ভারত সরকারের আশ্রয়ে থেকে শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে নস্যাৎ করতে তৎপর রয়েছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত এই নেত্রীর রাজনৈতিকভাবে নতুন করে হারানোর কিছু নেই। ফলে দিল্লির প্রশ্রয় ও সহযোগিতায় তিনি অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছেন এবং দেশে নানা ধরনের নাশকতা উসকে দিচ্ছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে সন্ত্রাস ও সহিংসতা সবসময় একটি বড় বৈশিষ্ট্য হিসেবে কাজ করেছে এবং দীর্ঘ পনেরো বছরের শাসনামলে তাদের চিন্তাধারায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। জুলাই বিপ্লবের পর নেতারা পালিয়ে গেলেও দেশের অভ্যন্তরে থাকা কর্মী ও সমর্থকদের মধ্যে ফ্যাসিবাদী শাসনের জন্য কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না।

দেশের বিভিন্ন গণমাধ্যমের টকশো কিংবা জনপরিসরে আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ও সমর্থকদের আস্ফালন প্রমাণ করে যে ফ্যাসিবাদী শক্তির শিকড় কতটা গভীরে প্রোথিত। সাম্প্রতিক সময়ে আওয়ামী সন্ত্রাসীদের নানা ধরনের তাণ্ডব ও নাশকতা সত্ত্বেও ক্ষমতাসীন মহলের একাংশের মধ্যে এক ধরনের শৈথিল্য দেখা যাচ্ছে, যা উদ্বেগের জন্ম দিচ্ছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নানা ধরনের উসকানিমূলক প্রচার এই অপশক্তিকে আরও বেপরোয়া করে তুলছে। অথচ নীতিনির্ধারকরা এই দেশবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পরিবর্তে পারস্পরিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং দন্দেই বেশি শক্তি ক্ষয় করছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

ফ্যাসিবাদী শক্তির এই পুনরুত্থান এবং দ্রুত সংগঠিত হওয়ার পেছনে মূলত জুলাই বিপ্লবের অংশীদারদের মধ্যকার অনৈক্য ও পারস্পরিক বিরোধ প্রধান ভূমিকা পালন করেছে। ক্ষমতার লোভ এবং আগামী নির্বাচনে জয়লাভের তীব্র আকাঙ্ক্ষা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই ক্ষমতার লড়াইয়ের সুযোগ নিয়ে আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসীরা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। প্রধান দলগুলোর মধ্যে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ বজায় না থাকায় সামগ্রিক পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে এবং এর দায় রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে।

নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কোনো কোনো দল বা প্রার্থী সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে অতীতে ফ্যাসিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে টানার চেষ্টা করেছে, যা অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের নমনীয়তা এবং সুবিধাবাদী আচরণ ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। দেশের স্বার্থে এবং জুলাই বিপ্লবের অর্জিত স্বাধীনতা রক্ষার্থে সকল গণতান্ত্রিক শক্তির ভেদাভেদ ভুলে এক হওয়া জরুরি। অন্যথায় জুলাই শক্তির এই অনৈক্য এবং পারস্পরিক কোন্দলই দেশত্যাগী দানবীয় শক্তির প্রত্যাবর্তনের পথ সুগম করবে এবং পুরো জাতিকে এর চরম মূল্য দিতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জুলাই শক্তির অনৈক্য দিল্লির ফ্যাসিস্টকে উৎসাহ দিচ্ছে

Update Time : ০৮:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬