Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার, আটক ৩

Reporter Name
  • Update Time : ০৬:৫৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View

নওগাঁ জেলা প্রতিনিধিঃ :: নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন ও মুন্নাসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-টু-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা সদরের এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে দুর্বৃত্তরা টাকাগুলো ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একই রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে।

পুলিশের দ্রুত অভিযানে ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১৩ হাজার টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার, আটক ৩

Update Time : ০৬:৫৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬