শিরোনামঃ
কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডল পরিদর্শন করেন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ
শেখ শরিফুল ইসলাম
- Update Time : ১১:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৫৫৯ Time View
কালিগঞ্জ ব্যুরোা:: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডল পরিদর্শন করেছেন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
১লা অক্টোবর বুধবার বিকাল ৫ ঘটিকা থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে ইউনিয়নের রঘুরামপুর পুজা মন্ডপ,ড্যামরাইল ক্লাব পুজা মন্ডপ,ড্যামরাইল কৃষি সমবায় পুজা মন্ডপ ও মোস্তফাপুর পুজা মন্ডপ পরিদর্শন করা হয়। এ সময়ে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি গাজী মিজানুর রহমান। তিনি বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ।
এখানে সংখ্যা লঘু বলে কেহ নাই সকলকেই বাংলাদেশের নাগরিক। এ সময়ে ইউনিয়নের সকল ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।
ছবিঃকালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডল পরিদর্শন করেন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ।
Tag :















