Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মোঃ শান্ত খান
  • Update Time : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৫ Time View

বিশেষ প্রতিনিধি::কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনের আয়োজনে শুক্রবার আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও চারবারের সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

খেলাকে কেন্দ্র করে মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি খেলোয়াড়দের উৎসাহিত করে তোলে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি আমান উল্লাহ আমান বলেন, “খেলাধুলা যুব সমাজকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।”

বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমরা সবসময় খেলোয়াড়দের পাশে আছি।”

আয়োজক কমিটি জানিয়েছে, খেলাধুলাকে এগিয়ে নিতে তারা ভবিষ্যতেও নিয়মিত এমন টুর্নামেন্টের আয়োজন করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কেরানীগঞ্জে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

Update Time : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫