Dhaka ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার

আব্দর রাজ্জাক
  • Update Time : ০৭:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৫১ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫১ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ রাসেল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক, মাদক, অস্ত্র, চুরি ও হত্যা-সংক্রান্ত মোট ৩৮টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে লা ভিডা হাসপাতালের পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া ৩৮টি মামলার মধ্যে ডাকাতির ৭টি, দস্যুতার ৭টি, ডাকাতির প্রস্তুতির ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদকদ্রব্য-সংক্রান্ত ৪টি, অস্ত্র আইনে ৩টি, চুরির ২টি এবং একটি হত্যা মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।
গ্রেপ্তার রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আশুগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও অস্ত্রের বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূত্র: মিডিয়া উইং, জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া

Tag :

Please Share This Post in Your Social Media

ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার

Update Time : ০৭:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬