বাগদা চিংড়িতে পুশ করার অভিযোগে
- Update Time : ১০:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫২ Time View
কালিগঞ্জ ব্যুরো:: সাতক্ষীরার কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত চিংড়ি ভ্রাম্যমান আদালতে বিনষ্ট, জরিমানা আদায় করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে বাগদা চিংড়িতে পুশ করার অভিযোগে ২৫ কেজি চিংড়ি জব্দ করে পেট্রল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)-এর বাড়ি থেকে বাগদা চিংড়িতে বিভিন্ন পদার্থ দিয়ে পুশ করার অভিযোগে তাকে হাতেনাতে ধরা হয়।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং তাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় কালিগঞ্জ থানার এসআই সমির গাইনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত চিংড়ি ভ্রাম্যমান আদালতে পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট ও জরিমানা আদায় করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।



















