শিরোনামঃ
মহাদেবপুরে থানা বার্ষিক পরিদর্শন করেন : পুলিশ সুপার
Reporter Name
- Update Time : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি :: নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন। একইসঙ্গে থানার সার্বিক কার্যক্রম,আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সাধারণ মানুষের সেবাদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় মহাদেবপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
জনবান্ধব পুলিশিং ও সুন্দর-নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
Tag :


























