হাজার ফেনসিডিল বোতল ধ্বংস
- Update Time : ১২:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৩৩ Time View
নওগা::নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজার ফেনসিডিল বোতল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকেলে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত এসব ফে/নসিডিল ধ্বংস করা হয়। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা এসব ফেনসিডিল দীর্ঘদিন ধরে মামলার আলামত হিসেবে সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশনা পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




















