Dhaka ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত ১০

মোঃ শান্ত খান
  • Update Time : ০১:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ২১৮ Time View

বিশেষ প্রতিনিধি ::সাভারে পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আওয়ামী সমর্থক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে জাকির হোসেনের নেতৃত্বে থাকা লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়, এতে আরও অন্তত ১০ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। আহতদের বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা চলছে।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, জাকির হোসেন পূর্বে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপি-সমর্থক হয়ে পড়েন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনার পর থেকে জাকির হোসেন ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Please Share This Post in Your Social Media

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত ১০

Update Time : ০১:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫