Dhaka ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ সর্বদা সামনের কাতারে

মোঃ শান্ত খান
  • Update Time : ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৩০৩ Time View

বিশেষ প্রতিনিধি:: ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে মাঠে আছেন একনিষ্ঠ ও পরীক্ষিত সৈনিক— সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল আজিজ।

দীর্ঘদিন ধরে তিনি বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলের কঠিন সময়ে নেতাকর্মীদের সংগঠিত রাখা, বিভিন্ন আন্দোলন, মিছিল, মিটিং ও সমাবেশে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া— সব ক্ষেত্রেই তাঁর উপস্থিতি লক্ষণীয়।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. সালাউদ্দিন বাবুর ডাকে সাভার পৌর এলাকা জুড়ে যখনই বিএনপির কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়, তখনই প্রথম সারিতে দেখা যায় আব্দুল আজিজকে। তাঁর নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই শত শত কর্মী-সমর্থক একত্রিত হয় এবং কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা রাখে।

স্থানীয় নেতাকর্মীদের ভাষায়, আব্দুল আজিজ শুধু একজন কর্মী নন, তিনি ডা. সালাউদ্দিন বাবুর আদর্শে গড়া একজন নিবেদিতপ্রাণ সংগঠক। বিএনপির তৃণমূলকে শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলের প্রতিটি দুঃসময়ে তিনি থেকে গেছেন ময়দানে, কখনও পিছিয়ে যাননি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলের প্রতি অগাধ ভালোবাসা, নেতার প্রতি অটল আনুগত্য ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগই আব্দুল আজিজকে একজন নির্ভরযোগ্য কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ডা. সালাউদ্দিন বাবুর প্রতি তাঁর অবিচল আস্থা ও দলের জন্য ত্যাগ-তিতিক্ষা তাঁকে সাভার বিএনপির মাঠপর্যায়ের রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে।

সাভারবাসীর আশা— আগামীর আন্দোলন-সংগ্রামে আব্দুল আজিজের মতো সাহসী ও নিবেদিত কর্মীরা বিএনপিকে আরও শক্তিশালী করবে, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াইকে ত্বরান্বিত করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাভারে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ সর্বদা সামনের কাতারে

Update Time : ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫