Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেয়র প্রার্থী খোরশেদ আলম

মোঃ শান্ত খান
  • Update Time : ১০:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৯ Time View

বিশেষ প্রতিনিধি::সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। সভায় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এখন এক দল পিআর পদ্ধতির কথা বলছে। স্বাধীনতার পর থেকে জনগণ একই নিয়মে ভোট দিয়ে আসছে। সাধারণ মানুষ এখনো পিআর বুঝে না। তাই এ বিষয়ে সরব হতে হবে। আমরা কখনো ইসলামকে বিক্রি করে ভোট চাইনি। ইসলাম আমাদের অন্তরে, আমাদের প্রাণে। স্বাধীনতার ৫০ বছর ধরে আমি সাভারে মানবিক কাজ করে যাচ্ছি, যা আগে কেউ করেনি। আমি অন্যায়ের সাথে কখনো আপস করিনি, করবোও না। সত্যকে সত্যই বলবো।”

তিনি আরও বলেন,
“সাভার থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই নির্মূল করে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য সাভার গড়ে তোলাই আমার লক্ষ্য। পরিবর্তনের জন্য আমি কাজ করে যাচ্ছি।”

সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিব (মিন্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবু, পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেয়র প্রার্থী খোরশেদ আলম

Update Time : ১০:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫