সাতক্ষীরায় পরিতক্ত অবস্থায় ২শ’ ৩৪ বতল ফেন্সিডিল উদ্ধার
- Update Time : ০১:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৬২ Time View
সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর রশিদের ইট ভাটা সংলগ্নে পরিতক্ত অবস্থায় থানার এসআই নকীব পান্নু এর নেতৃত্বে ২শ’ ৩৪ বতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
২৫ মে (সোমবার) রাত ৯ ঘটিকায় ইট ভাটার পিছনে ৬/৭ জন মাদক কারবারি বস্তা মাথায় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকদের প্রশ্নের মুখোমুখি হলে বস্তা ফেলে পালায় তারা।
প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান বলেন, আমি রাস্তার পাশে একা বসেছিলাম। হঠাৎ দেখি ৭/৮ জন লোক মাথায় বস্তা নিয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্য করে কে কে বললে তারা দ্রুত চলতে ও পরে ইট তুলে মারার চেষ্টা করে। পরে আমি বন্ধুদের ফোন করে ডাক দিলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।
মোঃ ইব্রাহিম বলেন, ওহিদুজ্জামানের ফোন কল পেয়ে মেইন রাস্তায় দাঁড়ানো সাদা প্রাইভেট কার দেখে সন্দেহ হয়। আমরা কয়েকজন এগিয়ে গেলে প্রাইভেট কার চলতে শুরু করলে আমাদের হাঁকাহাঁকিতে দ্রুত গতিতে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আসমতুল্লাহ গাজী বলেন, স্থানীয় যুবকদের ফোন কল পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে মাদক উদ্ধার স্থলে গিয়ে থানা পুলিশের সহযোগিতায় গননা করলে ২৩৪ বতল ফেন্সিডিল পাওয়া যায়।
থানার এসআই নকীব পান্নু বলেন, স্থানীয় মেম্বারের ফোন করলে আমরা ঘটনাস্থলে যেয়ে ২শ’ ৩৪ বতল ফেন্সিডিল উদ্ধার করেছি। এগুলো থানায় নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।















