Dhaka ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সচেতনতামূলক আলোচনা সভা

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১০:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ৬০ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও সামাজিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বিশাল মাদকবিরোধী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন বীরগঞ্জ ও দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মূল অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ হাসান মারুফ বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মাসুদ হোসেন।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার ও সমাজকেই ধ্বংস করে। তাই তরুণ প্রজন্মকে এই মরণনেশা থেকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়া জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন (ধোলু), মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী এবং বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দও তাদের মূল্যবান মতামত শেয়ার করেন।

সভায় উপস্থিত ছিলেন এলাকার ইমাম, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রীরা এবং সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পরিশেষে, সকল উপস্থিতি একত্রে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকমুক্ত সমাজ—আমাদের সবার দায়িত্ব, আমাদের সকলের অঙ্গীকার।”

Tag :

Please Share This Post in Your Social Media

সচেতনতামূলক আলোচনা সভা

Update Time : ১০:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬