মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা
- Update Time : ০২:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২০৮ Time View
প্রতিনিধি পশ্চিমবঙ্গ::নির্বাচনের প্রাক্কালে নদিয়ার ৭৯ নম্বর পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শন করল আমজনতা উন্নয়ন দল। প্রার্থী হায়দার আলী মন্ডল নমিনেশন জমা দিতে আসতেই কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মিছিল, স্লোগান ও পতাকায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
নমিনেশন জমা দেওয়ার পর হায়দার আলী মন্ডল জানান, তিনি উন্নয়নের বার্তা নিয়েই মানুষের কাছে পৌঁছাতে চান। এলাকার রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের উন্নয়নই তার মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি।
দলের কর্মীদের মধ্যেও ছিল প্রবল উচ্ছ্বাস। তাদের দাবি, পলাশীপাড়ায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এবং এই নির্বাচনে আমজনতা উন্নয়ন দল বড় চমক দিতে পারে।
ভোটের আগে প্রচারে ইতিমধ্যেই জোর বাড়িয়েছে দলটি। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, ছোট ছোট সভা ও পথসভায় অংশ নিয়ে সাধারণ মানুষের সমস্যা শুনছেন প্রার্থী ও দলের নেতারা।
নমিনেশন জমাকে কেন্দ্র করে পলাশীপাড়ার রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই উত্তাপ ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে।
























