শিরোনামঃ
জলঢাকায় মন্দিরের সামনে থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
মনিরুজ্জামান লেবু
- Update Time : ০৮:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১২৫ Time View
স্টাফ রিপোর্টার নীলফামারী ::নীলফামারীর জলঢাকায় একটি কালী মন্দিরের সামনে থেকে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রভাত চন্দ্র রায় ওই এলাকার নীলকান্ত রায়ের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মন্দিরের সামনে প্রভাত চন্দ্র রায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, আমরা গলাকাটা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছি, এ ঘটনায় নিহতের ছেলে পতিরাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Tag :



















