কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত
- Update Time : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ২০ Time View
কালিগঞ্জ ব্যুরো:: উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৯ এপ্রিল) সপ্তাহ জুড়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহা। মেলায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় নলতা কেবি আহসানুল্লাহ রেসিডেন্সিয়াল কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজ এবং দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা স্টলের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন। অনুষ্ঠানের সভাপতি ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা ফিতা কেটে উদ্ভাবন অনুষ্ঠান উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান ,
থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সাইফুল ইসলাম প্রমূখ।
ছবিঃ কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহা।



















