Dhaka ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে বাকেরগঞ্জ সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার তিন

Reporter Name
  • Update Time : ০৮:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৬৮ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি::বাকেরগঞ্জে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো: ইমরান খান সালাম।

৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪টার দিকে উপজেলা চত্বরের কৃষি অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার ও এম এস চাউলের ডিলার রুহুল নিকারী দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম মাফিক চাল বিতরণ না করে তা গোপনে বাজারজাত করে আসছিলেন। এই চাল বিতরণে অনিয়ম সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক ইমরান খান সালাম এর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তাকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় তাত্ক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: রুহুল নিকারী, সবুজ নিকারী ও আবুবক্কর।

এই ঘটনায় সাংবাদিক সমাজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সকল হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

সংবাদ প্রকাশের জেরে বাকেরগঞ্জ সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার তিন

Update Time : ০৮:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫