Dhaka ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানো জিরা ও ফুসকা জব্দ

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ০৮:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১২ Time View

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::সুনামগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

সুনামগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার আনুমানিক রাত ৪টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানো হয়। সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গঠিত ৩০ জনের একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় জিরা প্রায় ২,৫০০ কেজি, ভারতীয় ফুসকা প্রায় ৯,৫০০ কেজি।

বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।

এই বিশেষ অভিযানে সেনাবাহিনীর একজন অফিসারের নেতৃত্বে ১৫ জন সদস্য এবং বিজিবির পক্ষ থেকে জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো. কামালসহ ১৪ জন সদস্যসহ সর্বমোট ৩০ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান রোধে তারা বদ্ধপরিকর। তিনি বলেন, “অবৈধ পথে ভারতীয় পণ্য প্রবেশের ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। এই ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, আটককৃত ভারতীয় জিরা এবং ফুসকা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যৌথ বাহিনীর অভিযানো জিরা ও ফুসকা জব্দ

Update Time : ০৮:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫