Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবেশে ছিনতাইকারী নারীসদস্য গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৬২ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীবেশে ট্রেনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই ২০২৬ইং)সকাল স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাঃ- ১.সেলিনা (৩৫), ২.সাফিয়া (৩০), ৩.সুলেমা (৬২),৪. আবুনী (৬৫), ৫.শাহানা (৩৫), ৬.লাকি (৩০),৭.শাহানা (৪৫), ৮.সাথি আক্তার (২৩), ৯.আঁখি আক্তার (২৩),১০. রাহেলা (৫০) ১১. সুজনা আক্তার (৩৫)। পুলিশ জানিয়েছে, তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলম মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্টেশনের দুটি প্ল্যাটফর্মে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে যাত্রীবেশে চলাচল করে সুযোগ বুঝে ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন ও ট্রেনে নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

যাত্রীবেশে ছিনতাইকারী নারীসদস্য গ্রেপ্তার

Update Time : ০৯:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬