মান্দায় বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মসজিদের দেয়ালে ধাক্কা
- Update Time : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৬৯ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর মান্দায় বুধবার ১ জুলাই ভোর সোয়া ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কুসুম্বা বাগদেওয়ান পাড়া নামক স্হানে একটি ১০ চাকার বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের একটি মসজিদে ধাক্কা দেয় এতে মসজিদের ওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে তালা দিচ্ছিলেন। ঠিক সেই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে আঘাত হানে। এতে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।ট্রাকের চালক ও হেলপার আহত হন।
দুর্ঘটনায় আহতরা হলেন-রাজশাহী জেলার তানোর উপজেলা সরজয় গ্রামের মাহবুবের ছেলে শাওন (২৫) ও অপর হলেন মোহনপুর উপজেলার কেশরহাট গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে আলামিন (৩৫).
খবর পেয়ে ফায়ার সার্ভিসে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে ট্রাকের ধাক্কায় মসজিদের সামনের অংশ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।




















