Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

শাকিল হোসেন
  • Update Time : ১২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৪৮ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর মহাদেবপুর বাজার সংলগ্ন একটি বাড়ী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ৷
নিহতরা হলেন, লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা (৫০)।

স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ জানান, নিহত দম্পতি ছেলে ও মেয়েসহ ওই বাড়িতেই থাকতেন। আজ ভোর ৪টার দিকে ছেলে মুক্তার হোসেন নিকটাত্মীয়দের ফোন দিয়ে জানান, তার বাবা-মা দু’জনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফোন ছেড়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের দরজা খুলে ভেতরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন সবাই। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরের আঘাতের তেমন কোনো চিহ্ন নেই।

স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, এই দম্পতির মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তাদের ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত।
দীর্ঘদিন ধরে বাবা মাকে টাকার ও জন্য চাপ প্রয়োগ করে আসছিল বলে জানাই।

মৃতদেহ দুটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মহাদেবপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

Update Time : ১২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬