Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে ভুয়া ডাক্তার আটক

শাকিল হোসেন
  • Update Time : ১০:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ৩৩ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নম্বর চেরাগপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন স্থানীয় গ্রামবাসী। পরে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে তাকে ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন রোগীর চিকিৎসা করে আসছিলেন। তিনি রোগীদের কাছ থেকে বিভিন্ন টেস্ট-নিরীক্ষা ও ওষুধের নামে অর্থ আদায় করতেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হলে মহাদেবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্স নওগাঁ মহাদেবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রিকন হোসেন রিকো বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠান। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মহাদেবপুরে ভুয়া ডাক্তার আটক

Update Time : ১০:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬