Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৮:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৬২ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ::ব্রাহ্মণবাড়িয়া জেলা ভূমির পরিকল্পিত ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় “মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং” প্রকল্প বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৫ জুলাই ২০২৬ইং)
এর আংশ হিসাবে গত ৪ই জুলা ২০২৬ ইং জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুসাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।

কর্মশালায় জানানো হয়, স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাইজেশনের মাধ্যমে মৌজা ও প্লটভিত্তিক ভূমিকে কৃষি, আবাসিক, শিল্প, বনাঞ্চল, জলমহালসহ বিভিন্ন শ্রেণিতে সুনির্দিষ্টভাবে চিহ্নিত ও শ্রেণিবিন্যাস করা হবে। এর ফলে অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, কৃষিজমি সংরক্ষণ এবং ভূমির সর্বোচ্চ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ভূমি জোনিং বাস্তবায়নের চ্যালেঞ্জ, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন এবং পরিবেশবান্ধব ভূমি ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬