Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় শাড়ি উদ্ধার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ৩৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাছ পরিবহনের ড্রামে বরফের নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৪২২টি শাড়ির আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।

বৃহস্পতি বার (৯ জুরাই ২০২৬ ইং) গত বুধবার ৮ জুলাই ২০২৬ইং সকালে উপজেলার ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির লাগেজ বক্সে থাকা মাছ বহনকারী একটি ড্রামের ওপরের বরফ সরিয়ে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে এসব শাড়ি দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, জব্দ করা শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

সীমান্তপথে চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ভারতীয় শাড়ি উদ্ধার

Update Time : ১০:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬