ভারতীয় চোরাচালানি ফুচকা জব্দ
- Update Time : ১০:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৪০ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
শুক্রবার (৩ জুলাই ২০২৬ইং)
বিজিবি সূত্র জানায়,
বৃহস্পতিবার ২ জুলাই২০২৬ইং গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি কাভার্ডভ্যানের বস্তার ভেতরে কাটা কাগজ দিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় চোরাচালানি পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত পণ্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে,আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।




















