ব্রাহ্মণবাড়িয় সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধীনস্থ অভিযানে চোরাচালানি মাদক দ্রব্য আটক
- Update Time : ১০:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৭১ Time View
ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি::জেলা ব্রাহ্মণবাড়িয়া ২৯শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৬/এমপি হইতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ ধর্মঘর নামক স্থান হইতে ১ জন আসামী (ক) মোঃ রুবেল (৩৮),পিতা-মোঃ কাজল মিয়া, গ্রাম-বাসাইল, পোষ্ট-নরসিংদী, থানা-নরসিংদী, জেলা- নরসিংদী’কে ইস্কফ-২৭ বোতল,মোটরসাইকেল-০১টি, হেলমেট-১টি, ব্যবহৃত মোবাইল ফোন-১টি এবং সীম কার্ড- ২টি সহ আটক করে ।
আটককৃত মাদক দ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৯৩ হাজার ৪০০ শত টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়।
এ ছড়াও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলা আজমপুর বিওপি টহল দল ২৯শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ অন্যান্য টহল পরিচালনার মাধ্যমে ১,১৪,০০০/- (এক লক্ষ চৌদ্দ হাজার) টাকা মূল্যের ১৮০ বোতল ইস্কফ, ১২ কেজি গাঁজা আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।



















