Dhaka ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১৮৮ Time View

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাহাতে,ভারত হইতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে গত ১১ই অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ১০ঃ ৩০ ঘটিকায় সরাইল বাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচলনা করে।

উক্ত অভিযানে সন্দেহজনক একটি পিকআপ আটক করা হয়। উল্লেখিত পিকআপটি তল্লাশী করে লুকায়িত অবস্থায় ৭.১১৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পিয়াজের বীজ, ৮.৩১৬ পিস বিভিন্ন প্রকার ইনজেকশন এবং ০১টি পিকআপ ঢাকা মেট্রো- ন ১৯- ৯৪৭৫ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য- ৬,৫৮,৪৯,০০০/- (ছয় কোটি আটান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক)
জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন, এ ছাড়াও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক

Update Time : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫