Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ছুরিকাঘাতে কিশোর নিহত

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৪:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৬৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (রাত) ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার ব্র্যাক অফিসসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া কিংবা পূর্বপরিকল্পিত হামলার জেরে তাকে হত্যা করা হতে পারে। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোনটি উদ্ধার হয়নি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর সন্ধ্যায় বাবাকে আনতে বাড়ি থেকে বের হয় জিহাদ। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বাম হাত ও ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা আজগর আলী বলেন, “মাগরিবের পর ছেলে আমাকে আনতে বের হয়েছিল। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পাই। তার মোবাইল ফোনটিও ছিল না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এটি ছিনতাই, নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আলামত জব্দ করা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ছুরিকাঘাতে কিশোর নিহত

Update Time : ০৪:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬