Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অভিযানে ৮০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১২:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৪৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই২০২৬ইং) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা (রাজবাড়ি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিজয়নগর থানার আওতাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মো. মিন্টু মিয়া (পিতা: মৃত ফজলুল হক), উপজেলার চানপুর গ্রামের বাসিন্দাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তির হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অভিযানে ৮০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

Update Time : ১২:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬