Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৪৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মধ্য দিয়ে সৎ, সচেতন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামোয় নতুন সংযোজন হলো।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শিক্ষার্থীদের সাফল্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শিক্ষার্থীদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার বিষয়ে তিনি বলেন, ‘তোমরা রাজনৈতিক সচেতন হয়ে পড়াশোনা করবে। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমাদের মধ্যে অনেকেই ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলে।’

মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার ও আত্মীয়স্বজনকে সচেতন করতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়েও শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দেন খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং বিদ্যালয়ের ১৯৬৭ সালের প্রাক্তন শিক্ষার্থী নাসিমা হক।

বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।

নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়টি অনুষ্ঠানে গুরুত্ব পায়।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন

Update Time : ০৯:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬