Dhaka ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ২৭ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই২০২৬ইং) জেলা পুলিশের তথ্য অনুযায়ী,সকাল ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি চৌকস দল উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুই ব্যক্তির কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের আব্দুল মজিদের ছেলে সজীব এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে শাহিদুল ইসলাম (শহিদুল)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দের পর গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬