Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জ নুরুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসায় কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪৫ Time View

দিনাজপুর জেলা প্রতিনিধি::আজ সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদেক ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, এ সময় ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, বর্তমানে একটি ২৪ সদস্য বিশিষ্ট বৈধ কমিটি বিদ্যমান থাকা সত্ত্বেও, কাউকে অবগত না করে বিদ্যমান কমিটির ৩ নং সহ-সভাপতি জনাব মোঃ আব্দুর রহিম প্রধান স্বেচ্ছায় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। তারা এ ঘটনাকে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অসাংগঠনিক বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অনিয়মের এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি বৈধ ২৪ সদস্য বিশিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালনার দাবি জানান।

এ সময় তারা আরও বলেন, প্রতিষ্ঠানের সুষ্ঠু উন্নয়ন ও স্বচ্ছতার স্বার্থে অবশ্যই প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলতে হবে। এজন্য একটি অ্যাডহক কমিটি গঠন করে তার মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বীরগঞ্জ নুরুল উলুম কওমীয়া হাফিজিয়া মাদ্রাসায় কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে

Update Time : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫